৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




তাহিরপুরে করোনার সর্বোচ্চ রেকর্ড পজেটিভ ১৩জন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জুলাই ১৮ ২০২১, ১৭:২৩ | 874 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ভাটির জনপদ খ্যাত তাহিরপুর উপজেলায় রবিবার দুপুর পর্যন্ত এ্যান্টিজেন পরীক্ষায় ১৩ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ জনের এ্যান্টিজেন পরীক্ষা করা হয় এরমধ্যে দুপুরে ১৩ জনের করোনা পজেটিভ  রিপোর্ট  পাওয়া যায়।   অন্য ৪ জনের নমুনা সিলেট শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী এ্যান্টিজেন পরীক্ষায় রবিবার দুপুরে ১৩ জনের করোনা পজেটিভ হওয়ার সত্যতা নিশ্চিত করে  জানিয়েছেন, এযাবৎ কালে উপজেলায় মোট ৭৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, এর মধ্যে মোট আক্রান্ত হয়েছেন, ১৩৫ জন।
এর মধ্যে মৃত্যু বরণ করেছেন, ২জন, স্বাস্থ্য কমপ্লেক্সে আইসলোশনে আছেন, ৯ জন, নিজ নিজ বাড়িতে আইসোলেশনে  রয়েছেন, ৫১ জন, এপর্যন্ত উপজেলায় সুস্থ্য হয়েছেন, ৭৩জন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET