১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মানবিক
  • দুটি কিডনী অকেজো হয়ে মৃত্যু পথযাত্রী ছাগলনাইয়ার আমজাদ




দুটি কিডনী অকেজো হয়ে মৃত্যু পথযাত্রী ছাগলনাইয়ার আমজাদ

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : মে ০৯ ২০১৮, ০০:৫৯ | 974 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

  1. নজরুল ইসলাম চৌধুরীঃ ছাগলনাইয়া উপজেলার ৮ নং রাধানগর ইউপির নিজপানুয়া নিতা কাজী বাড়ীর কাঠমিস্ত্রি মাহফুজ মিয়ার ছেলে মোঃ আমজাদ হোসেনের (২৫) দুইটি কিডনী নষ্ট হয়েছে বলে ডাক্তার জানায়। গত বছর থেকে আমজাদের শারীরিক অবস্থা খুব একট ভালো যাচ্ছিলো। প্রায় সময় বমি বমি ভাব থাকতো। উপজেলা, জেলা শহরের বিভিন্ন ডাক্তারের চিকিৎসা নেয়ার পর সম্প্রতি চলতি বছর ঢাকা ন্যাশনাল ইনষ্টিটিউড অব কিডনী ডিজিজেস এন্ড ইউরোলজী হাসপাতালে আমজাদকে চিকিৎসারর জন্য নেয়া হলে ডাক্তার সকল প্রকার চিকিৎসারর পর জানান তার দুইটি কিডনী অকেজো হয়েছে। আমজাদের পরিবারকে দ্রুত একটি কিডনী হলেও ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন ডাক্তার। ১১ দিন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নেয়ারপর গত ৫ মে আমজাদকে হাসপাতাল থেকে রিলিজ করা হয়। আমজাদ মা বাবার চার সন্তানের মাঝে একমাত্র ছেলে। দরিদ্র পরিবারের খরচের হাল ধরতে আমজাদ চট্টগ্রামে ইলেকট্রিক মেকানিক হিসেবে কাজ করতো। এক বোনের বিয়ে হলেও বিয়ের বাকি রয়েছে দুই বোন। কিভাবে আমজাদের জন্য কিডনীর ব্যবস্থা করবো? কোথায় পাবো টাকা এমনটা বলতে বলতে কান্নায় ভেঙ্গে পড়লো আমজাদের দরিদ্র পিতা মাহফুজ মিয়া। আমজাদকে বাঁচাতে চিকিৎসা খরচ মেটাতে দেশবাসীর নিকট সাহায্যের আকুল আবেদন করেছেন বাবা মাহফুজ মিয়া ও মা শাহেদা আক্তার।
    সাহায্য পাঠানো যাবে-
    শাহেদা আক্তার
    ইসলামি ব্যাংক, ছাগলনাইয়া শাখা
    একাউন্ট নং-২০৫০২৮৫০২০২০১২৮১৬
    বিকাশ নাম্বার- ০১৮৩৫৩০৬৬৬৬ (আমজাদ)
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET