১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • দোয়ারাবাজারে টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকরণে নাগরিক দলের সভা অনুষ্টিত




দোয়ারাবাজারে টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকরণে নাগরিক দলের সভা অনুষ্টিত

সোহেল আহমদ সাজু,  তাহিরপুর .সুনামগঞ্জ, করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৫ ২০২৬, ২১:৫৩ | 667 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুনামগঞ্জ জেলার, দোয়ারাবাজার উপজেলায় নাগরিক অংশগ্রহণ ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে  বাংলাদেশের জনগণের অংশগ্রহণে “টেকসই উন্নয়ন”শীর্ষক কার্যক্রমের অংশ হিসেবে সিটিজেন গ্রুপ (সিজি) সদস্যদের ৩য় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
২৫ ফেব্রুয়ারী  বুধবার সকাল ১১ ঘটিকায় দোয়ারাবাজার উপজেলার মৎস্য জীবি সমবায় সমিতির অফিস রুমে, নাগরিকতা প্রকল্পর আওতায় উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় বিগত ত্রৈমাসিক সভার সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সিটিজেন গ্রুপের সদস্যরা নিজ নিজ এলাকায় পরিচালিত সামাজিক নিরীক্ষা (স্যোসাল অডিট) কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় করেন।
জেলা প্রশাসকের (ডিসি) সঙ্গে অনুষ্ঠিতব্য ‘রিভিউ অ্যান্ড রিফ্লেকশন’ সভায় তৃণমূলের কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হবে, তা নিয়ে বিস্তারিত পরিকল্পনা করা হয়।
সভায় ২০২৬ সালের জাতীয় নির্বাচনে নাগরিকদের ভোটদানের অভিজ্ঞতা এবং নির্বাচন-পরবর্তী স্থানীয় সরকার কাঠামোর পরিবর্তন ও বর্তমান পরিস্থিতি নিয়ে সদস্যগন তাঁদের মতামত প্রকাশ করেন।
​সভায় অংশগ্রহনকারী গন উল্লেখ করেন যে, তৃণমূল পর্যায়ের এই মতামত এবং অভিজ্ঞতাগুলো নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছে দেওয়াই এই কার্যক্রমের অন্যতম প্রধান লক্ষ্য। তাছাড়া স্থানীয় পর্যায়ের বিভিন্ন সমস্যা গুলো সমাধানের জন্য নাগরিকদের করণীয় সম্পর্কেও দিকনির্দেশনা প্রদান করা হয়।
উল্লেখ্য, সুইজারল্যান্ড ও কানাডা সরকার এবং ইউরোপীয় ইউনিয়নের সমর্থনে GFA Consulting Group GmbH-এর ব্যবস্থাপনায় এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর বাস্তবায়নে এফ্যারটস ফর রুরাল এডভান্সমেন্ট (ইরা)  এই সভার আয়োজন করে। উক্ত সভা পরিচালনা করেন ইরা সংস্থার, মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফিসার,মোঃফজলুল হক প্রমূখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET