৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ধানের শীষে ভোটের ‘মাশুল’ গুনছেন হতদরিদ্ররা! ফুলবাড়ীতে ভিজিএফ চাল বিতরণে বঞ্চনার শিকার বিএনপি সমর্থকরা




ধানের শীষে ভোটের ‘মাশুল’ গুনছেন হতদরিদ্ররা! ফুলবাড়ীতে ভিজিএফ চাল বিতরণে বঞ্চনার শিকার বিএনপি সমর্থকরা

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১১ ২০২৬, ১৯:০৯ | 688 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি সহায়তার ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে রাজনৈতিক বৈষম্যের শিকার হয়েছে বিএনপি সমর্থকরা।
ধানের শীষে পক্ষে থাকায় হতদরিদ্র মানুষকে ভিজিএফ এর চাল না দেওয়ার অভিযোগ উঠেছে স্বতন্ত্র এমপির সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও আলোচনা তৈরি হয়েছে।
ভূক্তভোগীদের অভিযোগ, বুধবার (১১ মার্চ) সকালে ফুলবাড়ী পৌরসভায় ভিজিএফের চাল বিতরণের সময় চালের স্লিপ নিতে গেলে তাঁদের ফিরিয়ে দেওয়া হয়। তাঁদের অভিযোগ, দিনাজপুর–৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রেজওয়ানুল হকের সমর্থকেরা বিএনপির সমর্থকদের স্লিপ না দিয়ে বিতরণ কেন্দ্র থেকে বের করে দেন।
ভুক্তভোগীরা জানান, কাঁটাবাড়ী গ্রামের ভুট্ট ও বাবু নামের দুই ব্যক্তি সরাসরি বলেন এখানে শুধু ‘তালা’ প্রতীকের সমর্থকেরাই চাল পাবেন। ‘ধানের শীষ’ প্রতীকের সমর্থকদের কোনো চাল দেওয়া হবে না।
এবিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) সামিউল ইসলাম বলেন, “অভিযোগটি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে এঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতি। তিনি বলেন,“হতদরিদ্র মানুষের জন্য সরকারের দেওয়া সহায়তা রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বঞ্চিত করা অত্যন্ত নিন্দনীয়। দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
উল্লেখ্য,পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের হতদরিদ্র মানুষের সহায়তার জন্য সরকার ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করে থাকে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET