, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • নাঙ্গলকোটে সাংবাদিক কেফায়েত উল্লাহ মিয়াজী’র দাদির ইন্তেকাল




নাঙ্গলকোটে সাংবাদিক কেফায়েত উল্লাহ মিয়াজী’র দাদির ইন্তেকাল

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২০ ২০২৩, ১৯:৫৯ | 963 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোট প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সমাজকর্মী কেফায়েত উল্লাহ মিয়াজী’র দাদি হালিমা খাতুন (১০২) আর নেই। বুধবার সকাল ৯টায় তিনি নিজ বাসগৃহে ইন্তেকাল করেন।  ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমা হালিমা খাতুন নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের খোশারপাড় গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর প্রয়াত আলহাজ্ব আলী আশ্রাফ মিঞা সাহেবের স্ত্রী এবং একই উপজেলার মৌকারা ইউনিয়নের তেতৈয়া গ্রামের নায়েব বাড়ির মরহুম রেহান উদ্দিন সর্দারের বড় মেয়ে ও নাঙ্গলকোট উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি মরহুম মাস্টার আব্দুল মালেকের বড় বোন।
বুধবার বাদ আসর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।
হালিমা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন পেরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন যুগ্ম মহাসচিব সাংবাদিক সহিদ উল্লাহ মিয়াজী, পেরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ হামিদ,কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়ন প্রতিষ্ঠাতা সভাপতি শাহ আলম শফি, নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি এএফএম শোয়াইব, সহ-সভাপতি মাঈন উদ্দিন দুলাল,সাধারণ সম্পাদক তাজুল ইসলাম,নাঙ্গলকোট সাংবাদিক সমিতির সভাপতি বাপ্পি মজুমদার ইউনুস, সিনিয়র সহ সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাংবাদিক সাইফুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সামাজিক নেতৃবৃন্দ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET