১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শিরোনামঃ-




নাসরুল্লাহর মৃত্যুর খবর নিশ্চিত করে হিজবুল্লাহর লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৮ ২০২৪, ১৯:০৭ | 871 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এবার হাসান নাসরুল্লাহর মৃত্যুর খবর নিশ্চিত করেছে হিজবুল্লাহ। সেই সাথে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি।

এর আগে হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার দাবি করেছিল ইসরায়েলি সামরিক বাহিনী। লেবাননের রাজধানী বৈরুতে রাতভর চালানো বিমান হামলায় তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।

এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ‘হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহ সংগঠনটির মহান ও অমর শহীদ কমরেডদের সঙ্গে যোগ দিয়েছেন; যাদের তিনি ৩০ বছর ধরে নেতৃত্ব দিয়েছেন।’

 

শনিবার ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র এক এক্স পোস্টে জানিয়েছিলেন, ‌‘হাসান নাসরুল্লাহ মারা গেছেন।’ ইসরায়েলি বাহিনী আরও জানায়, তাদের হামলায় হিজবুল্লাহর দক্ষিণ ফ্রন্টের সামনের সারির কমান্ডার আলি কারকিও নিহত হয়েছেন। এছাড়াও আরও কয়েকজন হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। শুক্রবার বৈরুতের দক্ষিণ শহরতলীতে চালানো হামলায় তারা নিহত হন বলে দাবি ইসরায়েলের।

এর আগে ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হত্যার শিকার হয়েছিলেন হামাস নেতা ইসমাইল হানিয়া। তেহরান ও হামাসের অভিযোগ ইসরায়েলই তাকে হত্যা করেছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি তেলআবিব।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET