এম.আর.জে শান্ত, বিনোদন প্রতিবেদকঃ এই তো আবার বছর ঘুরে পূজো চলে আসলো। নাচ গান আনন্দ এ ভরে উঠবে প্রতিটি মন্ডপ। চট্টগ্রামের জনপ্রিয় ব্যান্ড দল ‘চাটগা’র ভোকাল পিজিত প্রসেঞ্জিত মহাজন পূজো উপলক্ষে নতুন একটি গান উপহার দিচ্ছেন।
“মা এলো” শিরোনামের গানে মিউজিক করেছেন আয়নান। মিউজিক এরেঞ্জমেন্ট করেছেন শুভ বড়ুয়া। পূজোর পঞ্চমীতেই গানটির অডিও ভিডিও বাজারে আসছে।
এরপর পাচ্ছেন পিজিত এর আরো নতুন ২টি মিউজিক ভিডিও গান টাইটেল মায়া এবং মা নামে। এ গান গুলো প্রকাশিত হবে দেশের খ্যাতিমান সব ব্যানারে। গান গুলোর কথা সুর তার নিজের করা।
উল্লেখ্য, তার ১ম গান প্রকাশিত হয় ২০১৫ তে ‘কষ্ট মিয়া’ নামে। ২য় গান দেবদাস, ৩য় গান বাংলাদেশ পুলিশকে নিয়ে। বর্তমানে ব্যান্ড চাটগা এবং পিজিত বিভিন্ন স্টেজ প্রোগ্রাম ব্যাস্ত সময় পার করছেন।
Please follow and like us:









