, , ,

শিরোনামঃ-




ফেনীতে স্টারলাইন সহ ৬ যানবাহনের ৩৮’হাজার টাকা অর্থদণ্ড

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ১১ ২০১৮, ২১:৩২ | 1067 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নিজস্ব প্রতিবেদক:- ফেনীতে যানজট নিরসনে রবিবার (১১ মার্চ) মোবাইল কোর্ট পরিচালনা করে জেলা প্রশাসন।
 
এ অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পি. কে. এম এনামুল করিম। অভিযানে সাথে ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।

এ সময় মহিপাল ফ্লাইওভার থেকে মহিপাল এর সাথে সংযোগ রাস্তায় বারবার গাড়ি না থামানোর জন্য নির্দেশিত হওয়ার পরও গাড়ি থামিয়ে যানজট সৃষ্টির দায়ে আনন্দ পরিবহনকে ২০হাজার,  সুগন্ধা পরিবহনকে ৫হাজার, স্টার লাইন পরিবহনকে ৫হাজার, বারইয়ারহাটগামী সোনাপুর পরিবহনকে হাজার টাকা এবং দুইটি সিএনজি এর চালক মহিন উদ্দিন পিটুকে রেজিস্ট্রেশনবিহীনভাবে গাড়ি চালানোর দায়ে ১হাজার টাকা ও নুরুল ইসলামকে ২,০০০/- টাকা অর্থদন্ডে দন্ডিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।

অভিযানে বি আর টি এর সহকারী পরিচালক আইনুন হুদা, পরিদর্শক মাহবুব রাব্বানি ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET