, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • বন্দরের খ্যাতিমান সংগীত পরিচালক ও বেহালা শিল্পী চান মিয়া আর নেই




বন্দরের খ্যাতিমান সংগীত পরিচালক ও বেহালা শিল্পী চান মিয়া আর নেই

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জুলাই ২১ ২০২৩, ০৩:০৩ | 958 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ ও চট্টগ্রাম বেতারের সংগীত পরিচালক ও টেলিভিশন এবং চলচ্চিত্র
বেহালা শিল্পী মোঃ চান মিয়া (৮০) আর নেই। গত ১৯ জুলাই বুধবার দিবাগত রাত
সাড়ে ১২টায় নারায়ণগঞ্জ বন্দরের স্বল্পেরচকস্থ তার নিজ বাস ভবনে
বার্ধক্যজনিত কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ
করেন। ইন্নালিল্লাহি…….রাজিউন। মৃত্যুকালে গুণী এই শিল্পী
স্ত্রী,৩ছেলে ও অসংখ্য নাতি-নাতনীসহ অগণিত গুণগ্রাহী রেখে গেছেন। ২০
জুলাই বৃহস্পতিবার সকাল ৯টায় স্থানীয় ময়দানে জানাজা শেষে পারিবারিক
কবরস্থানে তাকে সমাহিত করা হয়। উল্লেখ্য,মরহুম চাঁন মিয়া সদ্য নারায়ণগঞ্জ
জেলা শিল্পকলা একাডেমি সম্মাননাপ্রাপ্ত কন্ঠশিল্পী রাজু আহাম্মদের ভাই।
মোঃ চান মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ জানিয়েছেন মিডিয়া ভিশন কালচারাল
একাডেমির চেয়ারম্যান সাব্বির আহমেদ সেন্টুসহ বন্দরের সর্বস্তরের
শিল্পীবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET