নয়া আলো ডেস্ক :- বলিউডের জনপ্রিয় তারকা আমির খান। সম্প্রতি আমিরকে নতুন এক লুকে দেখা গিয়েছে। মাথায় ছিল পাগড়ি। আর লম্বা লম্বা দাড়ি ও গোঁফ। হঠাৎ করে দেখলে আমিরকে চেনাই যাবে না।
‘ফরেস্ট গাম্প’ সিনেমার হিন্দি রিমেক ‘লাল সিং চাড্ডা ‘ ছবিতে আমির খানকে এমন লুকেই দেখা যাবে।
থ্রি ইডিয়টসের পর আবারও এই ছবিতে জুটি বাঁধছেন আমির খান ও করিনা কাপুর। এরই মধ্যে এই সিনেমার কারিনা কাপুরের লুকও ভাইরাল হয়েছে। সাদামাটা পোশাকে শুটিং করতে দেখা গেছে কারিনাকে। গোলাপি কামিজ ও সাদা সালোয়ার পরেছিলেন তিনি।
১৯৮৬ সালে ‘ফরেস্ট গাম্প’ উপন্যাসটি লিখেছেন মার্কিন লেখক উইনস্টোন গ্রুম। ১৯৯৪ সালে এটি নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেন পরিচালক রবার্ট জেনাকিস। মুক্তির পর থেকে টম হ্যাঙ্কস অভিনীত এ ছবি সেরা ছবি, সেরা পরিচালনা এবং সেরা অভিনয়-সহ আরও তিনটি বিভাগে মোট ছয়টি অস্কার জিতে নেয়।
‘লাল সিং চাড্ডা’ ছবিটি প্রযোজনা করেছেন আমির খান নিজেই।









