, , ,

শিরোনামঃ-




বাগেরহাটে হিজড়াদের মেশিন দেওয়া হলেও, বাচ্চা নাচানো বন্ধ হবে না?

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ১৯ ২০১৮, ০৯:২০ | 857 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট থেকেঃ- বাগেরহাটে বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের জন্য জেলার ৫০ জন হিজড়াকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। রবিবার বিকালে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রশিক্ষন কর্মসূচির সমাপনি দিনে এ উপকরণ বিতরণ করেন সমাজকল্যান মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি।হিজড়া নেতা রানী বলেন, ‘আমরা ছোট থেকে বাচ্চা নাচিয়ে টাকা নেই, বাজারে দোকানিদের কাছ থেকে অর্থ নেই, লেখাপড়ার সুযোগ ছিল না। এভাবেই চলছে আমাদের জীবন-যাপন। তবে সারাদেশের হিজড়ারা যদি একত্র হয়ে এসব বন্ধ করে তাহলে আমরা যারা বাগেরহাটে আছি তারা সব বন্ধ করব।’

বাগেরহাটের কোনো অফিসে আমাদের তালিকা নেই। তালিকা তৈরি করার জন্য অনুষ্ঠানে অবহিত করছি। আমরা রানী অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন করতে চাই। আপনারা আমাদের সহযোগিতা করবেন। অনুষ্ঠানে এমন দাবি তোলেন হিজড়া সম্প্রদায়।

সমাজ সেবা অধিদপ্তরের অর্থায়নে ও উদয়ন বাংলাদেশের কারিগরি সহযোগিতায় বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের জন্য জেলার ৫০ জন হিজড়াকে ৫০ দিনব্যাপি দর্জিবিজ্ঞান প্রশিক্ষন প্রদান করা হয়। প্রশিক্ষনের সমাপনি দিনে প্রশিক্ষনার্থীদের মাঝে সেলাই মেশিনসহ দর্জি কাজের জন্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।

বাগেরহাট শহরতলীর দশানী এলাকায় নিরাপদ আবাসন কেন্দ্রে উপকরণ বিতরণ অনুষ্ঠানে সমাজ কল্যান বাগেরহাটের সমাজ সেবা অধিদপ্তর উপ-পরিচালক কানিজ ফাতেমার সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাট প্রেসকাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, বাগেরহাটের সেবা অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক রেজাউল আলম, উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আসাদ।
সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে ও উদয়ন বাংলাদেশের কারিগরি সহযোগিতায় বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের জন্য জেলার ৫০ জন হিজড়াকে ৫০ দিনব্যাপী দর্জিবিজ্ঞান প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণের সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন, কাপড়সহ দর্জি কাজের জন্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET