বিশ্বম্ভরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিজ বাড়িতে ইলেকট্রিক কাজ করতে গিয়ে এই হৃদয় বিদারক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিশ্বম্ভপুর দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের গোপেন্ড দাশ বানুর
ছেলে জয় দাশ শুম্ভ (২০) নিজ বাড়ির সামনে নৌকা নিয়ে কারেন্টের মেইন লাইনের নিচ দিয়ে যাওয়ার সময়
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পরে যায় পুরো শরীর বিদ্যুতায়িত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে।
বাড়ির লোকজনেরা তাকে তাৎক্ষণিক ভাবে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে ওই পরিবারে শোকের ছায়া নেমে আসে।বিশ্বম্ভরপুর উপজেলা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম এব্যাপারে সত্যতা নিশ্চিত করেন।









