, , ,

শিরোনামঃ-
  • হোম
  • বিনোদন
  • মিশা-জায়েদ প্যানেল-এ সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে জাকির হোসেন।




মিশা-জায়েদ প্যানেল-এ সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে জাকির হোসেন।

খোরশেদ আলম চৌধুরী, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৪ ২০১৯, ১৩:৫৪ | 1007 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এম.আর.জে শান্ত,বিনোদন প্রতিবেদক:
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা-জায়েদ প্যানেলে সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে নির্বাচন করছেন নৃত্যপরিচালক জাকির হোসেন। এছাড়াও এ প্যানেলে চমক হিসেবে রয়েছেন চিত্রনায়ক রুবেল ও অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তাঁরা দুজন সহসভাপতি পদে নির্বাচন করছেন।
নৃত্যপরিচালক জাকির বলেন, ‘সবাই আমার জন্য দোয়া করবেন। আশা করছি নির্বাচিত হলে আগামী দুই বছর শিল্পীদের বিভিন্ন স্বার্থ রক্ষায় প্রতিনিধি হিসেবে কাজ করব।’ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আগামী ১৮ অক্টোবরের পরিবর্তে ২৫ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে। আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করতে চলেছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২০২১ মেয়াদের কমিটি নির্বাচনে ভোটগ্রহণ হবে ওই দিন। গতবারের মতো এবারও এক প্যানেল থেকে নির্বাচন করছেন মিশা সওদাগর ও জায়েদ খান। আর স্বতন্ত্র পদে নির্বাচন করছেন চলচ্চিত্রের প্রিয়দর্শিনী চিত্রনায়িকা মৌসুমী, ইলিয়াস কোবরা, নানা শাহ ছাড়া আরো অনেকে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET