, , ,

শিরোনামঃ-
  • হোম
  • বিনোদন
  • মেয়র সাংস্কৃতিক উৎসবে মঞ্চ মাতালেন ৪ বছরের ক্ষুদে নৃত্যশিল্পী অনামিকা দত্ত




মেয়র সাংস্কৃতিক উৎসবে মঞ্চ মাতালেন ৪ বছরের ক্ষুদে নৃত্যশিল্পী অনামিকা দত্ত

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : ডিসেম্বর ২৮ ২০২১, ০০:২০ | 1130 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিজয়ের ৫০ বছর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে মেয়র সাংস্কৃতিক উৎসবে সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার কামারপাড়া গার্লস হাই স্কুলের সহকারি শিক্ষক উত্তম কুমারের ৪ বছ‌রে ছোট কন্যা খুদে নৃত্যশিল্পী অনামিকা দত্তর নৃত্য পরিবেশন করে অনুষ্ঠানের সকল দর্শকদের মন জয় করে। এ সময়ে খুদে নৃত্যশিল্পী আনা‌মিকার নৃত‌্য দেখে অনেকেই পুরস্কৃত করেন এবং করতালির মাধ্যমে মুখরিত হয় মঞ্চটি। পরে উৎসবের আমেজে সকলেই একসাথে সেলফি উঠতে ভির জমান। মঞ্চে থাকা আজিজুর রহমান মুন্না নামে এক দর্শক বলেন, যে বয়সে বাচ্চাদের মেধা বিকাশ হওয়ার কথাই নয় সেই বয়সেই এত সুন্দর নাচের মুদ্রার সঠিক তালে নৃত্য পরিবেশন করায় আমি সত্যিই মুগ্ধ। আশাকরি অনামিকা দত্ত আগামীতে দেশের সেরা একজন নৃত্যশিল্পী হবে। অনামিকা দত্তর মা বলেন, আমার মেয়ে ছোটবেলা থেকেই অনেক মেধাবী যেকোনো জিনিস একবার দেখা দিলেই দ্বিতীয় বার আর দেখানোর প্রয়োজন পড়ে না। এই ছোট্ট বয়সেই বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ছিনিয়ে এনেছে অনেক পুরস্কার। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক নূরে আলম হীরা বলেন, অনামিকা দত্ত দেশের সেরা একজন নৃত্যশিল্পী হয়ে সিরাজগঞ্জের নাম উজ্জ্বল করবে বলে প্রত্যাশা রাখি। অনামিকা দত্ত উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন তার প‌রিবা‌র।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET