নিজস্ব প্রতিবেদক:- রাজনীতি নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন রোকেয়া প্রাচী। আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়নের জন্যও চেষ্টা করছেন বলে শোনা যাচ্ছে। তবে এতসব কিছুর মধ্যে অভিনয় এবং নাটক নির্মাণের কথা ভুলে যাননি তিনি। এ মুহূর্তে একটি ধারাবাহিক নাটকের নির্মাণ কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। নাম ‘সোনালী দিন’। রচনা করেছেন মাতিয়া বানু শুকু। রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকের শুটিং চলছে। নাটকটি বাংলাভিশনে প্রচার হবে বলে পরিচালক জানান।
নতুন ধারাবাহিক নির্মাণ এবং রাজনীতি প্রসঙ্গে রোকেয়া প্রাচী বলেন, ‘দেশের জন্য, দেশের মানুষের জন্য আগামী নির্বাচনে আমি নৌকার বিজয়ের জন্য কাজ করে যাচ্ছি। অভিনয় থেকে দূরে সরে সক্রিয়ভাবে রাজনীতি করছি। অভিনয় ছেড়ে পুরোদমে নিবেদিত হয়ে রাজনীতি করা খুব কঠিন; কিন্তু আমি জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছি। নতুন ধারাবাহিক নির্মাণ করছি আমি আমার রুটি-রুজির জায়গা থেকে। আমার সঙ্গে কিছু মানুষ আছে তাদের জন্যও এ কাজটি করা। এ ধারাবাহিকের গল্প দর্শককে মুগ্ধ করবে।’
Please follow and like us:









