, , ,

শিরোনামঃ-
  • হোম
  • বিনোদন
  • রাহুল রাজ এর ‘হাড়ের বাক্স’ কণ্ঠ দিলেন আশরাফ উদাস




রাহুল রাজ এর ‘হাড়ের বাক্স’ কণ্ঠ দিলেন আশরাফ উদাস

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : নভেম্বর ১১ ২০১৮, ১২:০৬ | 931 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নিজস্ব প্রতিবেদক-
বাংলাদেশে অন্যতম জনপ্রিয় কণ্ঠ শিল্পী আশরাফ উদাস এবার দর্শকদের সামনে হাজির হচ্ছেন ‘হাড়ের বাক্স, চামড়ার ছাওনি’ শিরোনামের আধ্যাত্মিক একটি গান নিয়ে। পাগল মন, আমার লাইন হইয়া যায় অ্যাকা বাঁকা, সহ অসংখ্য জনপ্রিয় গানের সাথে প্রায় তিন-শত অ্যালবাম প্রকাশ করে নিজের কণ্ঠে আশরাফ উদাস বাংলার গান প্রিয় মানুষের অন্তরে স্থায়ী আসন করে নিয়েছেন। রোম্যান্টিক শিল্পী হিসাবে যে আশরাফ উদাসকে সবাই চেনে এবার তিনি ভিন্নধারা একটি দেহতত্ত্ব গানে কণ্ঠ দিলেন। রাহুল রাজ এর কথায় হাড়েন বাক্স গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন জি এম আজাহার। ইতোমধ্যে গানটির রেকর্ড ও দৃশ্য-ধারণ শেষ হয়েছে।
সাংবাদিক, নাট্যকার ও গীতিকার রাহুল রাজের ‘হাড়ের বাক্স’ শিরোনামের গানের প্রতিটি কথায় হৃদয়স্পর্শী। ‘হাড়ের বাক্স চামড়ার ছাওনি/ যতই তুমি রং মাখাও/ হাওয়ার ইঞ্জিন বন্ধ হলে ডুববে তোমার চামড়ার নাও’।
দেশীয় বাদ্যযন্ত্রে কম্পোজ করা এই গানটি যে কারো মনকে নাড়া দেবে বলে বিশ্বাস করেন সংগীত পরিচালক জি এম আজাহার।
গান সম্পর্কে কণ্ঠশিল্পী আশরাফ উদাস বলেন, ‘ভাল একটি দেহতত্ত্ব গান করার ইচ্ছা ছিল আমার অনেকদিনের। যে গানটি দর্শক হৃদয়ে আলাদা স্থান পাবে। রাহুল রাজের হাড়ের বাক্স শিরোনামের গানের কথা গুলো পড়েই আমি গানটিতে কণ্ঠ দিতে রাজি হয়ে যাই। বুঝতে পারি যে দেহতত্ত্ব গানের আমি খুঁজছিলাম তা আমি পেয়ে গেছি। গানের কথাগুলো হৃদয়স্পর্শী। যারা গান শুনবেন তাদের মনে গেঁথে থাকবে এটাই বিশ্বাস। আশা রাখছি ভাল কিছু নিয়ে দর্শক ও শ্রোতাদের সামনে হাজির হতে পারব।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET