, , ,

শিরোনামঃ-




শ্রীপুরে জঙ্গলে মিললো নারীর গলাকাটা মরদেহ

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১১ ২০২২, ২১:০৮ | 1247 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে গভীর জঙ্গলে মিললো নারীর গলাকাটা মরদেহ। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ভিটিপাড়া গ্রামের সদুখার টেক এলাকার জঙ্গল থেকে অজ্ঞাত ঐ নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে ছুরির কভার ও হ্যান্ডগ্লাফস্ উদ্ধার করা হয়।

জঙ্গলে অজ্ঞাত নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ওই নারীর নাম-পরিচয় জানতে কাজ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।

স্থানীয় মোঃ তমিজ উদ্দিন জানান, ভিটিপাড়া গ্রামের সদুখার টেক এলাকার জঙ্গলটি একদমই নিরিবিলি, এ পথে মানুষ খুব বেশি চলাচল করে না। শুক্রবার বিকেলে ওই গভীর জঙ্গলে নারীর মরদেহ পড়ে থাকার বিষয়টি জানাজানি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে আসে। ধারণা করা হচ্ছে অন্য কোথা থেকে ওই নারীকে এখানে এনে গলা কেটে হত্যা করা হয়েছে। মরদেহের পাশ থেকে ছুরির কভার ও হ্যান্ডগ্লাফস্ পরে থাকতে দেখা গেছে।

কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আজমির হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। হত্যাকা-ে ব্যবহৃত বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। হত্যাকা-ের রহস্য উদঘাটনে ইতিমধ্যে কাজ শুরু করেছে পুলিশ। নারীর পরিচয় জানতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)কে খবর দেয়া হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET