, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • শ্রীপুরে পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার




শ্রীপুরে পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০৩ ২০২৩, ১৮:৪৪ | 883 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

গাজীপুরের শ্রীপুরে ইসতিয়াক আহমেদ (২৭) নামে এক পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের রফিজ উদ্দিনের বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

 

নিহত ইসতিয়াক চুয়াডাঙ্গা জেলার সদর থানার বোয়ালমারী গ্রানের মৃতঃ রেজাউল করিমের ছেলে।

 

তথ্যটি নিশ্চিত করেছেন শ্রীপুর মডেল থানার উপ পরিদর্শক এসআই সুজন পন্ডিত। তিনি নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, ইসতিয়াক স্থানীয় রফিজ উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে একটি পোশাক কারখানায় কাজ করতেন। প্রতিদিনের ন্যায় রাতে খাবারদাবারের পর স্বামী স্ত্রী একসাথেই ঘুমাচ্ছিলেন। রাত সাড়ে বারোটার দিকে ইসতিয়াকের স্ত্রী বার্থরুমে গেলে ইসতিয়াক বাইরে থেকে সিটকিরি লাগিয়ে দেয়। স্ত্রী বাথরুমের ভেন্টিলেটর দিয়ে ডাকচিৎকার করিলে আশেপাশের লোকজন এসে দরজার লক ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। বাথরুমের দরজা খুলে ইসতিয়াকের স্ত্রীকে উদ্ধার করে এবং ইসতিয়াককে বাঁচানোর জন্য ফাঁসি হতে নামালেও সে মারা যায়। তিনি আরো জানান, কি কারনে আত্মহত্যা করতে পারে এ বিষয়টি জানা যায়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ বিনা ময়না তদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET