, , ,

শিরোনামঃ-




শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ১২ ২০২২, ১১:৩৩ | 874 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে বিদ্যুৎচালিত সেচযন্ত্র চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবক মারা গেছেন। শনিবার (১২ নভেম্বর) সকাল সোয়া আটটায় যুবকের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মজিবুর রহমান (৩৫) জেলার শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের নিমাইচালা গ্রামের আবুল হোসেনের ছেলে।

স্বজনদের বরাত দিয়ে নিমাইচালা গ্রামের সমাজকর্মী আকতার হোসেন সরকার জানান, নিহত মজিবুর রহমান কৃষি কাজ করেন। শনিবার সকালে বাড়ির পাশের কলাবাগানে সেচ যন্ত্রের মাধ্যমে পানি দিতে গিয়ে বিদ্যুৎ চালিত মোটর চালু করতে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, এ বিষয়ে থানায় কেউ অবহিত করেননি। এ বিষয়ে খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET