, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • সাংবাদিক বাবলুর মৃত্যুতে রাজশাহী রিপোর্টার্স ইউনিটির শোক




সাংবাদিক বাবলুর মৃত্যুতে রাজশাহী রিপোর্টার্স ইউনিটির শোক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৫ ২০২২, ২০:০০ | 807 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদ বাবলু মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাজশাহী রিপোর্টার্স ইউনিটি (আরআরইউ)। মঙ্গলবার এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন, আরআরইউ সভাপতি এস এম আব্দুল মুগনী নীরো সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা রাব্বানী এবং সাধারণ সম্পাদক মঈন উদ্দীনসহ রাজশাহী রিপোর্টার্স ইউনিটির নির্বাহী পরিষদের সকল নেতৃদ্বয়।
বিবৃতিতে রাজশাহী রিপোর্টার্স ইউনিটির নেতৃদ্বয় বলেন, আব্দুল্লাহ আল মাহমুদ বাবলু জীবদ্দশায় বেশ সুনামের সাথে সাংবাদিকতা করেছেন। ১৯৯১ সালে দৈনিক পদ্মার বাণীতে কাজ শুরু করেন তিনি। আর ১৯৯৪ সালে তিনি নিজেই প্রতিষ্ঠা করেন দৈনিক উপচার পত্রিকা। সাংবাদিক বাবলু ছিলেন পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক। তবে অর্থনৈতিক সংকটের কারণে কিছুদিন পর বন্ধ হয় যায় দৈনিক উপচার। পরবর্তীতে তিনি দৈনিক উত্তরা প্রতিদিন পত্রিকার সম্পাদকের দায়িত্বভার গ্রহণ করেন। তবে ক্যান্সারে আক্রান্ত হওয়ায় চিকিৎসার জন্য সাংবাদিকতা থেকে দূরে থাকতে হয় তাকে।
বিবৃতিতে রাজশাহী রিপোর্টার্স ইউনিটির (আরআরইউ) নেতৃদ্বয় সাংবাদিক বাবলুর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমাবেদনা প্রকাশ করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET