, , ,

শিরোনামঃ-




সিরাজগঞ্জে শুকনো মৌসুমে বাঁধে ধস

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ২৭ ২০১৮, ১৮:৫৮ | 840 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এম এ মালেক,সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় নির্মাণাধীন বাঁধে আবার শুকনো মৌসুমে ও ধস নেমেছে। চৌহালী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুর রহমান বলেন, মঙ্গলবার (২৭ই মার্চ) ভোরে খাস কাউলিয়া বালিকা বিদ্যালয়ের পশ্চিমে বাঁধটির প্রায় ৩০ মিটার এলাকা ধসে গেছে।

বাঁধের নিচে থেকে মাটি সরে যাওয়ায় ধসের ঘটনা ঘটে জানিয়ে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাজাহান আলী জানান,খাস কাউলিয়া বালিকা বিদ্যালয়ের কাছে বাঁধের নিচে থেকে প্রায় ২২ মিটার মাটি সরে গেছে। গত বছর বর্ষা মৌসুমে বাঁধটিতে অন্তত ১২ বার ধস নামলে
বুয়েটের একটি দল ঘটনা তদন্তে নামে।

ওই তদন্ত সম্পর্কে শাজাহান আলী বলেন, বুয়েটের তদন্ত প্রতিবেদন তিনি এখনও হাতে পাননি। প্রতিবেদন শেষ হয়েছে কিনা তাও তিনি জানেন না। ফলে কেন বারবার বাঁধের নিচে
থেকে মাটি সরে যাচ্ছে, বাঁধ নির্মাণের জায়গা নির্বাচন সঠিক ছিল কিনা সে বিষয়ে এখনও প্রকৃত অবস্থা জানা যায়নি।

তবে যখন যেখানে ধসছে সেখানে মেরামতের পর আর কোনো সমস্যা দেখা যাচ্ছে না জানিয়ে তিনি বলেন, গত বছর যে ১২ বার জায়গা ধসেছিল সেখানে আর কোনো সমস্যা দেখা দেয়নি। খাস কাউলিয়া বালিকা বিদ্যালয় এলাকায়ও একইভাবে সমস্যা মোকাবিলার পদক্ষেপ নেওয়া হয়েছে।

ভাঙনস্থানে সংস্কার কাজ শুরু করা হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রয়োজনীয় ব্লক ফেলা হলে আর ভাঙন দেখা দেবে না বলে আশা করা হচ্ছে।
খাস কাউলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহীদ হোসেন অভিযোগ করেন,এ বছর ১৭ মার্চ খাস কাউলিয়ায় প্রথম ধস দেখা দেয়।

সে সময় কোনো ব্যবস্থা না নেওয়ায় মঙ্গলবার
একই এলাকায় ফের ধস নামে। বারবার ধসের কারণে এলাকাবাসী আতঙ্কে রয়েছে। গত ২০১৫ সালে সিরাজগঞ্জের চৌহালী ও টাঙ্গাইলের সাত
কিলোমিটার এলাকায় যমুনার তীর রক্ষায় ১০৯ কোটি টাকা ব্যয়ে এই বাঁধটির নির্মাণকাজ শুরু হয়। নির্মাণের শেষ পর্যায়ে গত বছরের ২ মে প্রথম ধস দেখা দেয়। এরপর ওই বছর বর্ষা মৌসুমে অন্তত ১২ বার ধস দেখা দেয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET