, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল গুহের মৃত্যুতে সাবেক ছাত্রলীগ নেতা জাকিরের শোক




স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল গুহের মৃত্যুতে সাবেক ছাত্রলীগ নেতা জাকিরের শোক

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জুন ২৯ ২০২২, ১৬:৫২ | 805 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মারুফ সরকার,ঢাকা: আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন সিরাজগঞ্জ  জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মো: জাকির হোসেন । তিনি বলেন, নির্মল রঞ্জন গুহের মোহমুক্ত নিবেদিতপ্রাণ রাজনৈতিক জীবন রাজনীতিকদের জন্য চির অনুপ্রেরণার।

১৬ জুন থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে ৫৮ বছর বয়সে তার মৃত্যুসংবাদে শোকাহত মন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার স্ত্রী ও দুই ছেলেসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জাকির হোসেন তার শোকবার্তায় বলেন, ২০১৯ সালে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্বাচিত হওয়ার অনেক আগে থেকে ছাত্রলীগের হাত ধরে নির্মল রঞ্জন গুহের রাজনীতিতে পথচলা শুরু। ছাত্রাবস্থায় তিনি ঢাকার দোহার উপজেলায় নয়াবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক থেকে শুরু করে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন আহ্বায়কের দায়িত্ব পালন করেন।

সিরাজগঞ্জ  জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আরও বলেন, রাজনীতিকে তিনি দেশ ও মানুষের সেবার ব্রত হিসেবেই নিয়েছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET