, , ,

শিরোনামঃ-
  • হোম
  • বিনোদন
  • ১২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে আফফান মিতুল।




১২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে আফফান মিতুল।

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১১ ২০১৮, ১৩:০৬ | 913 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এম.আর.জে শান্ত, বিনোদন প্রতিবেদক:

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেই আফফান মিতুলের ব্যস্ততা বাড়ছে। কাছাকাছি সময়ে তিনি অভিনয় করলেন ৬ জন ভিন্ন ভিন্ন নির্মাতার ৬টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। সম্প্রতি শুটিং শেষ করলেন “পিতা”, “রিলেশন”, “আবদার”, “বিন্দু”, “ভুল”, “অপরাধী” শিরোনামের অর্ধডজন স্বল্পদৈর্ঘ্যের শুটিং। নির্মাণ করেছেন যথাক্রমে আমিনুল ইসলাম বাচ্চু, ইমরান খান ইমু, সোহাগ খান এস কে, গাজী আবদুল মজিদ, ড. ইলা এবং রবিউল হাসান সোহেল। খুব শিগগিরই মিতুল অভিনয় করবেন সবুজ খান, লিপু খন্দকার, অনিক খান,সঞ্জয় সমাদ্দার, সুব্রত তরফদার,রবিউল হাসান সোহেলের পরিচালনায় আরো ৬টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। প্রায় ডজন খাণেক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের অভিনেতা আফফান মিতুল জানান, বেশীরভাগ নির্মাতারাই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করলে প্রথমে আমার কথা ভাবেন, এটাই আমার বড় প্রাপ্তি। আসলে দেশের প্রথম সারির ইউটিউব চ্যানেল বঙ্গবিডিতে আমার অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আমি চোর নই’ মুক্তির পরেই আমাকে শর্টফিল্মের জন্যে নির্মাতারা বেশি ডাকছেন। এই ব্যাপারটা আমি বেশ উপভোগ করছি”। খুব শিগগিরই আফফান মিতুল অভিনীত “কাকতাড়ুয়া” এবং “গন্তব্য” চলচ্চিত্র দুইটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। আফফান মিতুল চলতি মাসেই অভিনয় করবেন “জনি পিটার” ওয়েব ফিল্ম খ্যাত নির্মাতা আহমেদ জিহাদের টেলিফিল্ম “রাসকেল”, সৈকত নাসিরের একটি ওয়েব সিরিজ, কাশেম শিকদারের ধারাবাহিক “পাগলা মতিন” এবং জাজের নতুন ছবি “প্রেম আমার টু”তে। অভিনয়কে ঘিরে ব্যস্ততা আফফান মিতুলকে বেশ স্বস্তি দেয়। এরই মধ্যে আফফান মিতুলের অভিনয় প্রশংসিত হয়েছে সরকারি অনুদানে নির্মিত “হরিজন” এবং “নেকাব্বরের মহাপ্রয়াণ” চলচ্চিত্র দুইটিতে।সম্প্রতি তিনি অভিনয় করলেন নয়ন মিল্টনের ‘চোর সংঘ’ নাটকে এবং মডেল হয়েছেন আসিফ আহমেদের নির্দেশনায় ‘ঘরে বাজার ডট কম’ ও সৌমিত্র ঘোষ ইমনের নির্দেশনায় ‘সনিক সয়াবিন তেল’ এর বিজ্ঞাপনচিত্র দুইটিতে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET