সংবাদ বিজ্ঞপ্তিঃ
১৫ আগস্ট জাতিয় শোক দিবস উপলক্ষে ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারে শাহাদাৎ বরণকারী ১৭জন সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার (১৬ আগস্ট) ছাগলনাইয়া উপজেলা জামে মসজিদে বাদ জুমআ এ মিলাদের আয়োজন করা হয়।
এ সময় মোনাজাত পরিচালনা করেন ছাগলনাইয়া উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা আতাউল্লাহ সিফাত।
ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ’র সভাপতিত্বে ও উপধর্ম বিষয়ক সম্পাদক নুরুল করিম’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদার।
এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শওকত হোসেন রুবেল, এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন, মোঃ ইউনুছ খাঁন, মোঃ নাছির উদ্দিন, আবদুল্লাহ আল নোমান, আনোয়ার হোসেন শামিম, সাংগঠনি সম্পাদক আনোয়ার হোসেন অভি, যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ, পৌর ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক কাজী রুবেল, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ ননীসহ, ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী ও ৫টি ইউনিয়ন ও এক পৌর শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী।








