, , ,

শিরোনামঃ-




আমরা সবসময় স্বপন ভাইয়ের পরিবারের পাশে থাকব: রফিকুল আলম মজনু

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : আগস্ট ১৯ ২০১৯, ১৮:৫৮ | 1132 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ছাগলনাইয়া উপজেলা বিএনপির উদ্যোগে প্রয়াত জিয়া হায়দার স্বপনের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

নজরুল ইসলাম চৌধুরীঃ 

ছাগলনাইয়া সসরকারী কলেজের সাবেক ভিপি ও ছাগলনাইয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মাসিক হায়দার পত্রিকার সম্পাদক প্রয়াত জিয়া হায়দার স্বপনের আত্মার মাগফিরাত কামনায় ছাগলনাইয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য রফিকুল আলম মজনু বলেন, স্বপন ভাই একজন মহান ব্যক্তি ছিলেন বিধায় আল্লাহর পবিত্র ভুমিতে হজ্বভ্রত পালনকালে তিনি মৃত্যুবরণ করেছেন। আমরা সবসময় স্বপন ভাইয়ের পরিবারের পাশে থাকব। শুধু স্বপন ভাই নয় বিএনপির যেকোনো নেতাকর্মীর বিপদে পড়লে আমরা তাদের পাশে থাকব। তিনি আরো বলেন, কোনো স্বৈর শাসক বেশিদিন টিকে থাকতে পারেনি। বিএনপি আগামীতে সরকার গঠন করে দেশ ও জনগণের সেবায় কাজ করবেই।
রবিবার (১৯ আগস্ট) বাদ আসর ছাগলনাইয়া কেন্দ্রীয় ঈদগাহ মসজিদে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে ছাগলনাইয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুর আহম্মদ মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি মুন্সি রফিকুল আলম মজনু। ছাগলনাইয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোঃ আলমগীর বিএ’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য মশিউর রহমান খোকন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন সরকার, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক গোলাম কিবরিয়া, জেলা যুবদলের সহ-সভাপতি এনামুল হক বাবুল, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জাফর হোসেন মজুমদার, পৌর যুবদলের সভাপতি কাজী জসিম উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবদুল লতিফ, পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ এনামুল হক শাহীন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মুন্সি সহিদ উল্যাহ, উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন মজল, উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক গাজী জসিম উদ্দিন, উপজেলা যুবদল নেতা হাফেজ মোঃ সোহরাব হোসেন, আবদুল কাদের জিলানী, সহিদ রানা, স্বেচ্ছাসেবক দলনেতা আবুল বশর, রিয়াদস্থ ফেনী জেলা যুবদলের সহ সভাপতি আবদুল হালিম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি রেজাউল করীম লাকী, পৌর যুবদল নেতা মোঃ আলমগীর, মোঃ জয়নাল সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনেরর নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত মিলাদ ও দোয়া পরিচালনা করেন ছাগলনাইয়া কেন্দ্রীয় ঈদগাহ মসজিদের খতিব মাওঃ আবুল বশর।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET