, , ,

শিরোনামঃ-




সেচ্ছাসেবকলীগ নেতা হেলাল মোল্লার স্মরণে দোয়া মিলাদ অনুষ্ঠিত

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : অক্টোবর ১২ ২০১৯, ২০:১৪ | 985 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আঃ সাত্তার মোল্লার ছোট ভাই সেচ্ছাসেবকলীগ নেতা হেলাল মোল্লার আত্মার মাগফেরাত কামনা করে তার সহপাঠী সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৯৭ তম ব্যাচের উদ্যেগে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, গতকাল শনিবার বিকেলে উপজেলার পূর্ব সুজনকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে মরহুম হেলাল মোল্লার বন্ধুমহল সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৯৭ তম ব্যাচের উদ্যেগে বিভিন্ন এতিমখানা, সুধিজন ও বিশিষ্টজনদের নিয়ে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। দোয়া মিলাদে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আঃ রইচ সেরনিয়াবাত, মরহুম হেলাল মোল্লার বড় ভাই উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আঃ সাত্তার মোল্লা, মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদার, মরহুম হেলাল মোল্লার বাল্য বন্ধু গৈলা ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম টিটু, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, আওয়ামীলীগ নেতা শাহজাহান তালুকদার, মরহুম হেলাল মোল্লার সহপাঠী সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৯৭ তম ব্যাচের মামুন হাওলাদার, ফোরকান সরদার, কামরুল সরদার, সুজন মিয়া, রাশেদ মোল্লা, জুয়েল সরদার, ইকবাল মিয়া, জাকির হোসেন, তরু মোল্লা, লিটন আকন প্রমুখ। দোয়া ও মিলাদ শেষে পূর্ব সুজনকাঠী বাবনউদ্দিন তালুকদার এতিমখানা, গৈলা আল-ফারুক এতিমখানা, নুর-এ-মদিনা এতিমখানা, রাংতা নূরানী হাফিজী মাদ্রাসা ও এতিমখানা ও গৈলা বেবীহোম (ছোটমনি নিবাস) এতিমদের মাঝে দুই বস্তা চাল, ডাল ও ৫কেজি তেল প্রদান করেন অতিথিরা। উল্লেখ্য, সেচ্ছাসেবকলীগ নেতা হেলাল মোল্লা গত ১১ সেপ্টেম্বর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET