আর সাঈদ, কেশবপুর (যশোার) থেকে ॥
কেশবপুরে বাল্যবিবাহ প্রতিরোধে উঠান বৈঠক ও পথনাটক মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প, জাহানপুর বিডি-০৩২৯-এর আয়োজনে জাহানপুর পূজা মন্ডপ প্রাঙ্গনে বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পের চেয়ারম্যান মিঃ অনুপ বিশ্বাসের সভাপতিত্বে ও শিক্ষক মিল্টন মন্ডলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক উজ্জ্বল দাস। প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুদ্দিন দফাদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। আরো বক্তব্য রাখেন অভিভাবক নিত্যনন্দ দাস। অনুষ্ঠানে রিক্তা ও তার দলের পরিবেশনায় নারী জাগরণের পথনাটক অনুষ্ঠিত হয়।









