, , ,

শিরোনামঃ-
  • হোম
  • স্মরণীয়-বরণীয়
  • বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী আ.স.ম মোস্তাফিজুর রহমানের ২৩তম মৃত্যু বার্ষিকী পালন।




বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী আ.স.ম মোস্তাফিজুর রহমানের ২৩তম মৃত্যু বার্ষিকী পালন।

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ৩০ ২০১৯, ১৮:০৩ | 1595 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক স্বরাষ্ট্র পররাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী  আ.স.ম মোস্তাফিজুর রহমানের ২৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে জেলা বিএনপি ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে বাগেরহাট শহরের অভিজাত রেস্টুরেন্ট হোটেল ক্যাসেল আশারায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি শেখ মুজিবুর রহমান, অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,

জেলা বিএনপির উপদেষ্টা সৈয়েদ নাছির আহাম্মেদ মালেক. জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওহিদুল ইসলাম পল্টু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সুজাউদ্দিন মোল্লা সুজন ( সুজন মোল্লা ), চিতলমারি উপজেলা বিএনপির সাবেক সভাপতি এড, মানোয়ার হোসেন, জেলা যুবদলের যুগ্ন সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন, এস কে বদরুল আলম, জেলা ছাত্রদলের সাংগঠনিক  সম্পাদক আতিকুর রহমান রাসেল, মরহুম আ.স.ম মোস্তাফিজুর রহমানের ভাই মাহবুবুর রহমান কালু মিয়া প্রমুখ।

 

আলোচনা সভায় বক্তারা বলেন,  তিনি ছিলেন বাগেরহাটসহ দক্ষিনাঞ্চলের উন্নয়নের রুপকার এবং একজন নির্ভিক ও সৎ রাজনীতিবিদ। প্রয়াত স্বরাষ্ট্রমন্ত্রী আ.স.ম মোস্তাফিজুর রহমান ছিলেন বিএনপির প্রানপুরুষ।পরে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET