৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • কুমিল্লা
  • হৃদয়ে কুমিল্লা সংগঠনের পক্ষ হতে নাঙ্গলকোটে  শীতার্তদের মাঝে কম্বল বিতরন।




হৃদয়ে কুমিল্লা সংগঠনের পক্ষ হতে নাঙ্গলকোটে  শীতার্তদের মাঝে কম্বল বিতরন।

কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।

আপডেট টাইম : জানুয়ারি ২৩ ২০২০, ২০:১৭ | 1181 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন “হৃদয়ে কুমিল্লা”র পক্ষ হতে কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার কাকৈরতলা বাজার মোল্লা কাজিম উদ্দিন হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে মাদ্রাসার ছাত্রদের মাঝে  শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। আজ বৃহস্পতিবার  উপজেলার কাকৈরতলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে  কম্বল বিতরনের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “হৃদয়ে কুমিল্লা” সংগঠনের সভাপতি মো. শাহ আালম মুন্সি, সিনিয়র সদস্য সাংবাদিক সাইফুল ইসলাম সবুজ,কাকৈরতলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সভাপতি হাজী আব্দুল আজিজ, কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম মাওঃ শহিদুল ইসলাম ভূঁইয়া, হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ জাকির হোসেন,পেরিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা কাজী মিজানুর রহমান সহ অনেকেই।
শীতবস্ত্র বিতরনের সময় সকলের মাঝে বক্তব্য রাখেন হৃদয় কুমিল্লা সভাপতি শাহ আলম মুন্সি তিনি  বলেন- তারা এই আয়োজন করতে পরে গর্ববোধ করছে। তাছাড়া তাদের শীতবস্ত্র বিতরনের কার্যক্রম চলমান রয়েছে। তিনি আরো জানান “হৃদয়ে কুমিল্লা” সংগঠন সামাজিক কাজের পাশাপাশি রক্তদানে ভূমিকা রাখছেন।  এবং আগামীতে সংগঠন এগিয়ে যাওয়ার লক্ষে কথা বলেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET