৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • কুমিল্লা
  • কুমিল্লা চৌদ্দগ্রামে মিয়াবাজার লতিফুন্নেছা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ




কুমিল্লা চৌদ্দগ্রামে মিয়াবাজার লতিফুন্নেছা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।

আপডেট টাইম : জানুয়ারি ২৫ ২০২০, ২২:০৮ | 1017 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়া বাজার লতিফুন্নেছা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও বিদ্যালয়ের শহীদ মিনার উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) সকালে বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সোবহান ভূঁইয়া হাসান, পৌর মেয়র মিজানুর রহমান, উপজেলার ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রহমত উল্লাহ্ বাবুল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, কুমিল্লা জেলা পরিষদের সদস্য ফারুক আহমেদ মিয়াজী, উপজেলা যুবলীগের আহবায়ক শাহজালাল মজুমদার। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল বারিক, কাশিনগর ইউপি পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, উজিপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদ, কালিকাপুর ইউপি চেয়ারম্যান, মাহাবুব হোসেন মজুমদার, মিয়াবাজার তোষণ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহারুল হায়াদার বেকন, মিয়া বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মিঞা মো. নিজাম উদ্দিন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জসীম উদ্দিন সর্দার, উজিরপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মিঞা মো. নাছির উদ্দিন আহমদ প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET