, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে আ’লীগের আলোচনা সভা অনুষ্ঠিত




চৌদ্দগ্রামে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে আ’লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ০৭ ২০২০, ১৫:০০ | 1020 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে চৌদ্দগ্রাম বাজারে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, সাবেক যুগ্ম আহবায়ক আকতার হোসেন পাটোয়ারী, জিএম মীর হোসেন মীরু, জেলা কৃষকলীগ নেতা মমিনুর রহমান ফটিক, ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু, উপজেলা যুবলীগের আহবায়ক শাহজালাল মজুমদার, আ’লীগ নেতা ইদ্রিস মিয়াজী, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা কামরুল হাসান মুরাদ, যুবলীগ নেতা ইমাম হোসেন পাটোয়ারী এনাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু, আলমগীর হোসেন বিপ্লব, পৌর যুবলীগ সভাপতি আবদুল হক, উজিরপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মিয়া নিজাম উদ্দিন, উপজেলা কৃষকলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দার, কনকাপৈত ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মাস্টার ওয়ালী উল্লাহ, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম সবুজ, যুগ্ম আহবায়ক কাজী আল রাফি, মতিউর রহমান জালাল, পৌর যুবলীগ নেতা হাজী শহিদ, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি ফয়েজুন্নেছা আমিনসহ আরও অনেকে।

এ সময় পৌর যুবলীগের সাধারণ সম্পাদক বদিউল আলম পাটোয়ালী, যুবলীগ নেতা জাকির হোসেন পাটোয়ারী, শামীম খাঁসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরআগে সকালে উপজেলা আ’লীগ ও অঙ্গ সংগঠনসহ বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনগুলো বঙ্গবন্ধু স্কয়ারে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন করে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET