৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • কুমিল্লা
  • কুমিল্লায় টিফিনের টাকায় বিনামূল্যে মাস্ক ও বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইনে থাকতে লিফলেট বিতরণ।




কুমিল্লায় টিফিনের টাকায় বিনামূল্যে মাস্ক ও বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইনে থাকতে লিফলেট বিতরণ।

কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।

আপডেট টাইম : মার্চ ১৯ ২০২০, ২১:৪৯ | 940 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সদরে নভেল করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সুবিধাবঞ্চিত জনসাধারণের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ ও বিদেশফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে থাকতে লিফলেট বিতরণ করেন শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ।
বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় উপজেলার বাজারে জনসেচতনতা বৃদ্ধিতে করোনাভাইরাসের লক্ষণ ও সতর্কতামূলক নির্দেশনা সম্বলিত লিফলেট এবং মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ মোঃ বখতিয়ার উদ্দিন চৌধুরী।
নাঙ্গলকোট বাজারে, রেল স্টেশনে, ফেরিয়া বাজার, গাড়ির চালক, যাত্রী, দিনমজুর ও পথচারীদের মধ্যে সকাল থেকেই মাস্ক এবং লিফলেট বিতরণ করছেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার অালম সোহেল, চান্দিনা শাখার সভাপতি সৌরভ অাহম্মেদ মাক্সুদ, সদস্য মোঃ এমদাদ, ফয়সাল ও মোঃ ওয়ালীউল্লাহ।
শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে জনসচেতনতা বৃদ্ধিতে বুধবার থেকে কার্যক্রমটি শুরু হয়ে সারা দেশে অাগামী ৩১ মার্চ পর্যন্ত চলমান থাকবে বলে জানান সংগঠনের সভাপতি কাওসার অালম সোহেল।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET