, , ,

শিরোনামঃ-
  • হোম
  • কুমিল্লা
  • চৌদ্দগ্রামে প্রাইভেটকার ভর্তি ৪৩০ বোতল ফেনসিডিল উদ্ধার




চৌদ্দগ্রামে প্রাইভেটকার ভর্তি ৪৩০ বোতল ফেনসিডিল উদ্ধার

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০৯ ২০২০, ১২:৫১ | 1004 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে প্রাইভেটকার ভর্তি ৪৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এ ঘটনায় চিহ্নিত সাত ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার চৌদ্দগ্রাম থানার এসআই খায়ের উদ্দিন ভুঁইয়া জানান, কালিকাপুর ইউনিয়নের বদরপুর গ্রামে আইয়ুব আলীর বাড়ির দক্ষিণ পাশের কবরস্থানের সামনে পাকা রাস্তার উপর বুধবার বিকেলে কতিপয় ব্যক্তি একটি পুরাতন প্রাইভেটকারে মাদকদ্রব্য উঠাচ্ছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৭/৮ জন লোক দৌঁড়ে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া একটি প্রাইভেটকার(ঢাকা মেট্রো-খ-১২-৩২৭১) ও গাড়িতে থাকা বস্তাভর্তি ৪৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃত ফেনসিডিলের মূল্য আনুমানিক চার লাখ ত্রিশ হাজার টাকা বলে জানা গেছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET