, , ,

শিরোনামঃ-
  • হোম
  • কুমিল্লা
  • চৌদ্দগ্রামের শুভপুর ইউনিয়নে অসহায় পরিবারের মাঝে বিএনপির ত্রাণ সামগ্রী বিতরণ




চৌদ্দগ্রামের শুভপুর ইউনিয়নে অসহায় পরিবারের মাঝে বিএনপির ত্রাণ সামগ্রী বিতরণ

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১৬ ২০২০, ১৫:০৮ | 1026 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদার পক্ষ থেকে বিভিন্ন গ্রামের অসহায় ২১০ পরিবারের মাঝে শুভপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ত্রাণ বিতরণের উদ্বোধন করেন শুভপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আবদুল মতিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শুভপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিতু, সহ-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, ডাঃ মাঈন উদ্দিন মিয়াজী, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ, ডাঃ জালাল উদ্দিন, মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোঃ রিপন, শুভপুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপি নেতা আবদুল বারিক মেম্বার, আবদুল মালেক, আবদুর রহমান, শফিকুর রহমান, যুবদল নেতা ইয়ামিন, আবুল হাশেম, রিপন, খোরশেদ, নাসির উদ্দিন টনি, মোঃ সুমন, ছাত্রদল নেতা মনির হোসেন, ফয়সাল ও রবিউলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন। এতে সন্তোষ প্রকাশ করেছেন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারের লোকজন। শুভপুর ইউনিয়নের প্রত্যেক গ্রামে অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়ায় নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন চৌদ্দগ্রাম উপজেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক ও উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল হোসেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET