আমার প্রিয় এলাকাবাসী,আচ্ছালামু আলাইকুম, ঈদ মোবারক৷করোনার থাবা নিরব নিস্তব্ধ করে দিয়েছে সারা বিশ্বকে। ক্ষতবিক্ষত আমার প্রিয় বাংলাদেশ৷দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমরা উদযাপন করতে যাচ্ছি শতাব্দির এক ব্যতিক্রম ঈদ ৷ঈদ পুর্বদিনে রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে অপহৃত মিনাবাজারের শাহেদের নির্মম মৃত্যুর সংবাদ আমাদের দুঃখকে আরো বাড়িয়ে দিয়েছে৷একদিকে করোনার তান্ডব অপর দিকে রোহিঙ্গা সন্ত্রাসীদের তান্ডব৷আমরা এক কঠিন সময় পার করছি৷হে আল্লাহ তুমি আমাদের রহম কর৷এবারের ঈদ হোক আমাদের করোনামুক্ত ও সন্ত্রাসমুক্ত এক নতুন বাংলাদেশের আশার আলো৷মরণঘাতি করোনার সংক্রমন রোধে সামাজিক দুরত্ব বজায় রেখে ঈদজামাত করতে সরকারের যে নির্দেশনা রয়েছে তা মেনে চলতে হবে৷জনসমাগম এড়িয়ে চলুন৷আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ও সাহসিকতার সাথে পরিস্থিতি মোকাবিলা করুন৷ইনশাআল্লাহ আমরা ঘুরে দাড়াঁতে পারবো৷আল্লাহ আমাদের সহায় হোন৷আমাদের সকলের জীবন আরো সুন্দর হোক।অামাদের জীবন যদি বেঁচে থাকে অনেক ঈদ অারো অাসবে।কিন্তু জীবন চলে গেলে অামাদের প্রতিবেশিদের ঈদের অানন্দ হবে কষ্টের।সুতরাং অামাদের সবাইকে বুঝতে হবে জীবনের মূল্য।সকলের কাছে অামার অনুরোধ সবাই বাড়িতে থাকব সুস্থ থাকব বাড়ির সবাইকে সুস্থ রাখব।
এ প্রত্যাশায় আবারো ঈদ মোবারক।
Please follow and like us:









