, , ,

শিরোনামঃ-
  • হোম
  • স্মরণীয়-বরণীয়
  • ছাগলনাইয়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব’র ৯০তম জন্মবার্ষিকী উদযাপন




ছাগলনাইয়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব’র ৯০তম জন্মবার্ষিকী উদযাপন

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : আগস্ট ০৮ ২০২০, ১৬:০১ | 1076 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

“বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব’র ৯০তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে ছাগলনাইয়া উপজেলা প্রশাসন’র সহযোগিতায় এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদা আক্তার তানিয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেজবাহ উদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমাদর, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, উপজেলা জাসদ’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মেম্বার, বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, প্রশিক্ষণার্থী সাহেনা বেগম।
শনিবার (৮ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা শেষে ফাতেমা আক্তার, বিবি হালিমা, ছেমনা আক্তার টুম্পা, রেহানা আক্তার, বিবি কুলছুমা এবং শাহেনা আক্তার নামক ছয়জন নারীর মাঝে অতিথিবৃন্দ সেলাই মেশিন বিতরন করেন। এরআগে অনলাইনে নার্গিস আক্তার, বিবি কুলছুম ও রাহেনা আক্তার নামক তিনজন নারীকে দুই হাজার টাকা করে প্রদান করা হয়।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET