১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • নারী ও শিশু
  • ছাগলনাইয়ায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে এ্যাসিসটিভ ডিভাইস বিতরণ




ছাগলনাইয়ায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে এ্যাসিসটিভ ডিভাইস বিতরণ

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : ডিসেম্বর ০৯ ২০২০, ২২:৩৯ | 1140 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ছাগলনাইয়া উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয় গুলোতে অধ্যয়নরত বিশেষ চাহিদাসম্পন্ন চৌদ্দ শিশু শিক্ষার্থী পেয়েছে এ্যাসিসটিভ ডিভাইস। বুধবার (৯ ডিসেম্বর) সকালে ছাগলনাইয়া উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এ এ্যাসিসটিভ ডিভাইস বিতরণ অনুষ্ঠানটি উপজেলা পরিষদের বঙ্গবন্ধু কর্ণারে সম্পন্ন হয়। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। উপজেলা শিক্ষা অফিসার মহি উদ্দিনের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী, উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মেম্বার।
প্রধান অতিথির বক্তব্যে সোহেল চৌধুরী বলেন, আমরা চাই সমাজের সুস্থ সবল শিশুদের সাথে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও সমান তালে বেড়ে উঠুক। এসকল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরম মায়ামমতা ও ভালোবাসা দিয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুললে তারা বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে।
 এসময় ১০ জন শিশুকে হুইল চেয়ার, ৩ জনকে হিয়ারিং এইড এবং একজন শিশুকে চশমা প্রদান করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET