২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




খুলনায় ম্যাচ চলাকালে জানা গেল আম্পায়ার করোনা পজিটিভ

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মার্চ ২২ ২০২১, ১৬:৪০ | 942 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগ শুরু হয়েছে দেশের চারটি বিভাগে। লিগ শুরুর প্রথম দিন করোনা পজিটিভ হয়েছেন খুলনায় ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রিজার্ভ আম্পায়ার সাইফুল ইসলাম জুয়েল।
খুলনা ভেন্যুর দায়িত্বে থাকা বিসিবির চিকিৎসক বেলাল হোসেন পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার (২২ মার্চ) খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে খুলনা-সিলেট প্রথম রাউন্ডের খেলায় মুখোমুখি হয়। এই খেলার জন্য গতকাল ক্রিকেটার ও ম্যাচ সংশ্লিষ্ট সকলের করোনা টেস্ট করা হয়। আজ ফল আসলে দেখা যায় রিজার্ভ আম্পায়ার সাইফুল করোনা পজিটিভ।
বিসিবির চিকিৎসক বেলাল হোসেন পলাশ বলেন, ‘তাকে যথাযথ প্রটোকল মেনে আইসোলশনে নেয়া হয়েছে। আজ আবারও তার নমুনা নেয়া হয়। পুনরায় পরীক্ষা করার পর পরবর্তী করনীয় ঠিক করা হবে।‘
সাইফুলের পরিবর্তে নতুন করে দায়িত্ব পালন করার জন্য মাঠে যোগ দিয়েছেন আম্পায়ার বরকতুল্লাহ তুর্কি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET