, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • পথচারীদের মাঝে পাশে দাঁড়াও সংগঠনের উদ্যোগে ইফতার বিতরণ




পথচারীদের মাঝে পাশে দাঁড়াও সংগঠনের উদ্যোগে ইফতার বিতরণ

মনজিদ আলম শিমুল, দিনাজপুর করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : এপ্রিল ২২ ২০২১, ১৬:৩৮ | 825 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস রোধে চলমান লকডাউনে খেটে-খাওয়া ও নিম্ন আয়ের মারুষের মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়াও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারী, ভ্যানচালক, ট্রাক ড্রাইভার ও সমাজের অসহায়-দুস্থ পরিবারের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। যা মাসব্যাপী চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দর-সৈয়দপুর মহাসড়কে পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন পল্লী ইসলামী সংস্থা ও মাই ফ্রেশ ওয়াটার টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক মোঃ লিয়ন চৌধুরী।

আজ বৃহস্পতিবার বিকেল হতে সন্ধ্যা পর্যন্ত স্বেচ্ছাসেবী সংগঠন পাশে দাঁড়াও এর আয়োজনে এবং পল্লী ইসলামী সংস্থা ও মাই ফ্রেশ ওয়াটার টেকনোলজির সহযোগিতায় এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পাশে দাঁড়াও এর প্রধান উপদেষ্টা চিরিরবন্দর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু, আহবায়ক মাহফুজুল ইসলাম আসাদসহ সংগঠনের সদস্যবৃন্দ।

এর আগেও পল্লী ইসলামী সংস্থা ও মাই ফ্রেশ ওয়াটার টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক মোঃ লিয়ন চৌধুরী করোনা মহামারীতে খাদ্য সামগ্রী, ঈদ সামগ্রী, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সবজি বীজ বিতরণ করেন। হাওড় অঞ্চলে ধান কাটতে নিজ অর্থায়নে শ্রমিকদের পাঠিয়েছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET