জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য ও একাধিক
সরকারের সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্ত’র ১১তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে
বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের
নিজ বাড়িতে দিনব্যাপী করোনার কারনে সংক্ষিপ্ত আলোচনা সভা ও ধর্মীয়
অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে
আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলার দলীয় নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণীর
লোকজন উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন তার ছেলে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান
ঐক্য ফ্রন্টের অভিবক্ত ঢাকার আহবায়ক সঞ্জয় কুমার গুপ্ত। সুনীল কুমার গুপ্ত
সাবেক পশু সম্পদ মন্ত্রী ও জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ছিলেন।
Please follow and like us:








