, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মানবিক
  • ডুমুরিয়ায় অসহায় শিশুর চোখের দৃষ্টি ফিরে পেতে মানবিক সাহায্যে আবেদন।




ডুমুরিয়ায় অসহায় শিশুর চোখের দৃষ্টি ফিরে পেতে মানবিক সাহায্যে আবেদন।

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : জুন ০৫ ২০২১, ১৪:১৫ | 936 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

“মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য” আমি দু’চোখ দিয়ে এই সুন্দর পৃথিবীটাকে দেখতে চাই। আমাকে আমার মাতৃভূমি দেখতে সহযোগীতা করুন। কাঁদতে কাঁদতে এভাবেই দু’চোখ দিয়ে এই সুন্দর ভূবন দেখার আকুতি জানায় ৭বছরের শিশু খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের বেতাগ্রাম এলাকার দিন মজুর মোঃ আব্দুল হান্নান মোলঙ্গীর পুত্র আমির হামজা(৭)।
শিশুটির পিতা আব্দুল হান্নান জানায়, জন্মের পর শিশুটি স্বাভাবিক ছিল। কিন্তু গত প্রায় ১বছর আগে চোখে কম দেখতে শুরু করে। এরপর ধীরে ধীরে ৫/৬মাস আগে সে চোখের দৃষ্টি হারিয়ে ফেলে। বর্তমানে চোখে দেখতে পায় না।
অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছেন তিনি। কিন্তু চোখের দৃষ্টি ফিরে পায়নি। বর্তমানে তার চিকিৎসার জন্য প্রায় ১লক্ষ টাকার প্রয়োজন। কিন্তু তার পক্ষে কোন ক্রমেই এই টাকা জোগাড় করে পুত্রের চিকিৎসা করানো সম্ভব নয়। ৪জনের সংসারে তিনিই একমাত্রই উপার্জনকারী ব্যক্তি। শিশু আমির হামজা স্থানীয় একটি সরকারী প্রাইমারী স্কুলে লেখাপড়া করতো। চোখে দেখতে না পাওয়ার কারণে তার লেখাপড়া বন্ধের উপক্রম প্রায়। তাদের নেই কোন মাথা গোজার ঠাই। ইতিমধ্যে ছেলের চোখের চিকিৎসার জন্য ব্যয় করতে করতে নিঃস্ব হয়ে গেছেন। একারণে পরিবারটিকে আর্থিক সংকট হতে রক্ষার জন্য শিশুটি লেখা পড়া করতে চায়। নিজের পায়ে দাঁড়াতে চায়। এই সুন্দর পৃথিবী দু’নয়নে দেখতে চায়। কিন্তু টাকার অভাবে চিকিৎসা করতে না পারায় তার জীবন বিপন্নের পথে। তাই মাছুম বাচ্চাটির চোখের দৃষ্টি ফিরে পাওয়ার জন্য সকলের কাছে মানবিক সহযোগীতা চান (বিকাশ নং-০১৯৬৩-৯৯১৭৯২) আমির হামজার পিতা আব্দুল হান্নান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET