২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




তাড়াশে ভিলেজ ভিশন এর উদ্যোগে বৃক্ষ রোপণ

শফিকুল ইসলাম. তাড়াশ,সিরাজগঞ্জ ,করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ৩০ ২০২৫, ২১:৩৭ | 736 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গ্রীন বাংলাদেশ ক্লিন বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ভিলেজ ভিশন বাংলাদেশ সারা বাংলাদেশে গাছ, বীজ রোপন ও বিতরণ করে আসছে। যার ধারাবাহিকতায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক বনায়নের অংশ অনুযায়ী আজ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার (১৪নং) বিনসাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ করা হয়। ভিলেজ ভিশনের পক্ষে উক্ত বৃক্ষরোপন কর্মসূচিতে প্রতিনিধিত্ব করেন, পরিচালক খন্দকার শরীফ আহমেদ ও সদস্য আজমির খন্দকার। এছাড়াও তাদের বৃক্ষরোপণের কাজে সার্বিক সহযোগিতা করেন, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাবুল আকতার, সহকারি শিক্ষক মোঃ আব্দুস সবুর, মোছাঃ সোনিয়া আফরিন, মোছাঃ ফাতেমা ফারজানা, মোছাঃ জান্নাতুল ফেরদৌস সহ বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা। এসময় ভিলেজ ভিশন বাংলাদেশ এর পরিচালক শরীফ খন্দকার গাছের উপকারীতা, রোপন করা ও পরিচর্যার উপর বিষদভাবে আলোচনা করেন। বিদ্যালয় প্রাঙ্গনে, জারুল, সোনালু, বকুল ও কাঠবাদাম এর গাছ রোপণ পরবর্তী নিরাপত্তা বেষ্টনী দেয়া হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET