জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহবায়ক শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে ও খুনিদের খুঁজে বের করে বিচারের দাবিতে দিনাজপুরের বিরামপুরে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পরে বিরামপুর পৌর শহরের ঢাকা মোড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক শাহ্ আলম মন্ডল, সাংবাদিক সামিউল আলম, ফাহিম সরকার, ছাত্র প্রতিনিধি মইনুল ইসলাম শামীম, জিন্নু রাইন, জহুরুল ইসলাম, শিক্ষার্থী রাহিল আল দ্বীন, মারুফ মোরশেদ প্রমূখ।
বিক্ষোভ সমাবেশে শরীফ ওসমান হাদির খুনিদের খুঁজে বের করে বিচার নিশ্চিতের পাশাপাশি জুলাই যোদ্ধাদের নিরাপত্তা প্রদানের দাবি জানানো হয়।
Please follow and like us:









