৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে কৃতি ও দুস্থ শিক্ষার্থীদের সম্মাননা ও শিক্ষা উপকরণ বিতরণ




চৌদ্দগ্রামে কৃতি ও দুস্থ শিক্ষার্থীদের সম্মাননা ও শিক্ষা উপকরণ বিতরণ

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ১৭ ২০২৬, ২০:৩৮ | 716 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

“দুঃখীর চোখে ঝরবে না জল, পাশে থাকবে মমতার আঁচল” এই প্রতিপাদ্যে কুমিল্লার চৌদ্দগ্রামে কৃতি শিক্ষার্থী সম্মাননা ও দুস্থ, অসহায়, এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে মমতার আঁচল ফাউন্ডেশন। এ উপলক্ষে শনিবার বিকেলে উপজেলার কনকাপৈত ইউনিয়নের আলহাজ্ব নূর মিয়া ডিগ্রী কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো: শাহ আলম খোকন।
‎ফাউন্ডেশনের সভাপতি ও প্রধান নির্বাহী আয়েশা আক্তার(মমতা মজুমদার) এর সভাপতিত্বে ও মোস্তফা কামাল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মেহেরুন্নেছা শিখার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সিনিয়র রিপোর্টার মোহাম্মদ সায়ীদ আবদুল মালিক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শিক্ষিকা নাজমা আক্তার, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন জয়, ভুলকরা ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারি অধ্যাপক মাওলানা মফিজুর রহমান, মমতার আঁচল ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা নূর আহম্মেদ মজুমদার, মোঃ রুবেল আহমেদ, করপাটি মনির উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহ আলম, নানকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আমীর হোসেন, পায়েরখোলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম। স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপদেষ্টা জাফর আহম্মেদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবক বৃন্দ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET