৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




নাঙ্গলকোটে মাহে রমজানকে স্বাগত জানিয়ে র‍্যালি

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৮ ২০২৬, ২২:০৪ | 709 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোটে মাহে রমজানকে স্বাগত জানিয়ে, রমজানের পবিত্রতা রক্ষার্থে বাংলাদেশ জমিয়াতে হিযবুল্লাহ নাঙ্গলকোট উপজেলা শাখা ও বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি নাঙ্গলকোট উপজেলা শাখার  উদ্যোগে,আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে নাঙ্গলকোট বাজার বড় মসজিদের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বড় মসজিদ মাঠে এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়। র‍্যালিতে স্থানীয় আলেম-ওলামা, ইমাম, মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অংশগ্রহণকারীরা রমজানের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন এবং আত্মশুদ্ধি ও তাকওয়ার মাধ্যমে মাসটি পালনের আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ নাঙ্গলকোট উপজেলার সভাপতি, মাওলানা আবুল হাসেম, জমইয়াতে হিযবুল্লা উপজেলা সাধারণ সম্পাদক ও উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর ছিদ্দিক, উপজেলা ইমাম সমিতির সভাপতি জসিম উদ্দিন, অধ্যক্ষ মওলানা শামসুদ্দীন, অধ্যক্ষ নুরুন্নবী, হাজী আবদুল মন্নান,হাজী গোলাম সারেয়ার ভুঁইয়া, মাও. জালাল উদ্দীন হামীদী, মাও. ওবায়েদ উল্লাহ মাও. নজরুল ইসলাম, ইফতেখার হোসাইন,মাও. মতিউর রহমান,প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET