ডুমুরিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে বাজারে মুদি ও কসমেটিক দোকান সহ ৭টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে উপজেলার শোভনা গাবতলা বাজারে এ ঘটনা ঘটে।
বাজারে পাহারারত নৈশ প্রহরী সাদ্দাম হোসেন জানান, ঘটনার দিন দিবাগত রাত ১২টার দিকে ডিউটি কালিন হঠাৎ দেখি বাজারে বারিন দেবনাথের মুদি দোকানের পিছনে দাউ দাউ করে আগুন জ্বলছে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশাপাশি মৃত্যুঞ্জয় বিশ্বাসের কসমেটিক,মুরাদ শেখ, জায়েদুল ফকির,ছলেমান খান ও মহম্মদ বিশ্বাসের কাঁচামাল এবং সুব্রত বিশ্বাসের পান সুপারি দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে ওই ব্যবসায়ীদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তারা জানান। তবে আগুনের সূত্রপাত কোথা থেকে তা এখনও নিশ্চিত করা যায়নি। পরদিন সকালে ঘটনাস্থল পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে সাক্ষাৎ করেছেন খুলনা -৫ আসনে সদ্য নির্বাচিত সংসদ সদস্য আলি আসগার লবির একটি প্রতিনিধি দল, বিএনপি নেতা গাজী আব্দুল হালিম, এ্যাডঃ মুনিমুর রহমান নয়ন।
Please follow and like us:









