৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গোলাপগঞ্জে ৫শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ




গোলাপগঞ্জে ৫শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২২ ২০২৬, ২১:৫৮ | 683 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোলাপগঞ্জে বিশ্ব প্রবাসী শরীফগঞ্জ উন্নয়ন পরিষদের উদ্যোগে মাহে রমজান উপলক্ষে শরীফগঞ্জ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের গরীব ও অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (২২ ফেব্রুয়ারী) উপজেলার মেহেরপুর বাজারে শরীফগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান এম কবির উদ্দিনের সভাপতিত্বে ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বিশ্ব প্রবাসী শরীফগঞ্জ উন্নয়ন পরিষদের সদস্য সোহেল আহমদের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কানাডা বিএনপির সাংগঠনিক সম্পাদক, বিশ্ব প্রবাসী শরীফগঞ্জ উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা আহবায়ক এম জামিল আবেদীন জামিল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- শরীফগঞ্জ বিএনপি সভাপতি শামসুল ইসলাম গেদা, বিশিষ্ট রাজনীতিবীদ সাহাব উদ্দিন, জাহাঙ্গীর আহমদ, সংযুক্ত আরব আমিরাতে সহসভাপতি আখতার হোসেন সেলিম জমিদার, অর্থ সম্পাদক আলী হোসেন প্রমুখ।

এসময় আরোও উপস্থিত ছিলেন- বাহরাইন শাখার উপদেষ্টা সাহাব উদ্দিন, আমিরুজ্জামান আমির, শামসুল ইসলাম সোহেল, প্রতিষ্ঠাতাকালীন উপদেষ্ঠা হাজি পাকি মিয়া, বিশিষ্ট মুরুব্বী হাজি মাহমদ আলী, সংযুক্ত আরব আমিরাত শাখার অর্থ সম্পাদক আলী হোসেন, খয়রুল আমিন, ডুবাই শাখার সহসভাপতি নজরুল ইসলাম, বাহরাইন শাখার অর্থ সম্পাদক সাইদুর রহমার রিপন, ফয়ছল আহমদ, আফছার হোসেন প্রমুখ।

উপহার সামগ্রীর মধ্যে ছিল- চানা, ময়দা, সয়াবিন তৈল, সেমাই, আলু, ডাইল, পিয়াজ ও খাজুর।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা এখলাছুর রহমান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET