৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • র‍্যাব-১২’র অভিযানে ৩ কেজি হেরোইনসহ গ্রেপ্তার ১




র‍্যাব-১২’র অভিযানে ৩ কেজি হেরোইনসহ গ্রেপ্তার ১

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৩ ২০২৬, ১২:২৬ | 710 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জে র‍্যাব-১২-এর অভিযানে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ এক মাদক সরবরাহকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

সোমবার ২৩ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১১টার দিকে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১২, সিরাজগঞ্জ-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ আহসান হাবিব। তিনি জানান, গত ২২ ফেব্রুয়ারি রাত ১০টা ৩০ মিনিটে র‍্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানাধীন যমুনা সেতুর টোল প্লাজা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে একটি ট্রাক তল্লাশি করে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে এক মাদক সরবরাহকারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি দিনাজপুর জেলার মাটিকুড়া গ্রামের মৃত ইব্রাহীম হোসেনের ছেলে মোঃ ইসমাইল হোসেন।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় হেরোইন সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। জব্দকৃত ট্রাকটি মাদক পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে মেজর মোঃ আহসান হাবিব বলেন, মাদক নির্মূলে র‍্যাব-১২ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। যমুনা সেতু এলাকা গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র হওয়ায় এখানে নজরদারি আরও জোরদার করা হয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET