৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




গুইমারায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ০৮ ২০২৬, ২২:৫৪ | 665 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির গুইমারা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৬।
রবিবার (৮ মার্চ) সকালে গুইমারা উপজেলা প্রশাসনের মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা আলম এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গুইমারা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবলু হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম। এ সময় বক্তব্য প্রদান করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, গুইমারা থানার এসআই আইয়ুব আলী, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির সভাপতি আনুচিং মারমা এবং গুইমারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হরিপদ্ম ত্রিপুরা।
অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার নারী, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমানে শিক্ষা থেকে শুরু করে রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তবুও সমাজে এখনো অনেক কন্যাশিশু ও উঠতি বয়সী নারী সহিংসতার শিকার হচ্ছেন। বক্তারা নারীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, আত্মসচেতনতা ও সামাজিক প্রতিরোধই পারে নারীর প্রতি সহিংসতা কমাতে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET