৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগঞ্জে তৃতীয় বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত




সিরাজগঞ্জে তৃতীয় বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : মার্চ ২৪ ২০২৬, ১৫:৫৩ | 634 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল রাজ্জাক বাবু এবং মাহমুদপুর যুগান্তর সংসদের উদ্যোগে তৃতীয় বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা ও ঈদ পূর্ণমিলনী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ মার্চ) দিনব্যাপী সিরাজগঞ্জ সদর উপজেলার মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবের রূপ নেয়।

আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় পুরুষদের জন্য ৪০০ মিটার দৌড়, ১০০ মিটার দৌড়, মোরগ যুদ্ধ, হাড়িভাঙ্গা ও লং জাম্পের মতো ঐতিহ্যবাহী ও প্রতিযোগিতামূলক খেলার আয়োজন করা হয়। নারীদের জন্য ছিল মিউজিক্যাল চেয়ার, বালিশ খেলা, পুকুরপাড় ও সুই-সুতা প্রতিযোগিতা। শিশুদের জন্য মার্বেল দৌড়, বিস্কুট দৌড়, ১০০ মিটার দৌড় এবং ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতা আয়োজন করা হয়, যা শিশুদের মধ্যে ব্যাপক আনন্দের সঞ্চার করে।

ঈদ উপলক্ষে আয়োজিত এই পূর্ণমিলনীতে খেলাধুলার পাশাপাশি একটি মেলার আয়োজন করা হয়। মেলায় নাগরদোলা, নৌকার দোলনা, শিশুদের জন্য ছোট ট্রেনসহ বিভিন্ন বিনোদনের ব্যবস্থা ছিল। এছাড়া ফুচকা, চটপটি, খেলনা, হাতের মেহেদি ও ঝুড়িবন্দি খেলাসহ বিভিন্ন ধরনের দোকান বসে, যা দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ হিসেবে কাজ করে।

আয়োজক মোঃ আব্দুল রাজ্জাক বাবু বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এই আয়োজন করা হয়েছে। খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে একটি সুস্থ ও সচেতন সমাজ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”

দিনব্যাপী এ আয়োজন ঘিরে স্থানীয়দের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET